শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৫:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
যশোরের শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংগঠন সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সকালে, উক্ত স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নারী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীসহ অসহায় শিক্ষার্থীদের মাঝে উপহার উপকরণ হিসেবে খাতা কলম, চক ও কাঠের লেখার ব্লাকস্লেট সহ অন্যান্য শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রীঃ কেক, চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়। আলোকিত নারী সংগঠনটির পরিচালক-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবক মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম এর পাঠানো উপহার সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন, আলোকিত নারী সংগঠন সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ সাবরিনা মমতাজ ও সহ-সভাপতি শরিফুল ইসলাম উজ্জ্বল। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক, সময় টিভির বেনাপোল প্রতিনিধি ও উক্ত সংগঠন সংস্থার কোষাধ্যক্ষ মোঃ আজিজুল হকসহ উপস্থিত উক্ত বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে আলোকিত নারী সংগঠন সংস্থার পরিচালক-সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম ও সাধারণ সম্পাদক মোছাঃ সাবরিনা মমতাজ এর পক্ষ থেকে জানান, আজ আমরা শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও খাবার সামগ্রী বিতরণ করেছি। মূলত এই সংগঠন সংস্থা, একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা সমাজের কল্যাণে বাল্যবিবাহ বন্ধ ও প্রতিরোধে কাজ করে থাকি এবং এছাড়াও আমরা মাদক প্রতিরোধে ও বঞ্চিত শিশুদের অধিকার নিয়ে কাজ করে থাকি। আপনাদের মাধ্যমে সমাজের দ্বায়িত্বশীলদের প্রতি জানাতে চাই, আপনাদের সহযোগিতায় আমরা সমাজের কল্যাণে ও সমাজসেবা মূলক কাজে এগিয়ে যেতে চাই।




















