সর্বশেষ
কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

 শার্শা ( যশোর ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় মো. হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল রোববার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে, উপজেলার ফুলসার গ্রামের মাঝেরপাড়ায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী ফুলসার গ্রামের মৃত জয়নাল আবেদীন ব্যাপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি ডিহি ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক। শার্শা থানার পুলিশ জানায়, থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারার মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে হযরত আলীকে গ্রেপ্তার করা হয়। শার্শা থানার এসআই আশীষ সরকার ও এএসআই মো. আজমুল হুদা মিঠুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ধরনের অপরাধ বা নাশকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ

আপডেট সময় : ১১:১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬