সর্বশেষ
কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ে উত্তোলিত জাতীয় পতাকার রং উঠে গেছে অনেক আগেই। একাধিক স্থানে ছিঁড়ে গেছে অনেক আগেই। দৃষ্টি আকর্ষণ করতেই জানেন বলে দায় সারেন দায়িত্বরত কর্মকর্তা।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরেজমিনে কাজিপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান সবুজ ঘটনার সত্যতা শিকার করে বলেন, পতাকা ছিঁড়ে গেছে জানতাম না। পতাকা কে তোলে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিনস্তদের দ্বারা পতাকা উত্তোলন করা হয়। এবং তিনি স্বীকার করেন, জাতীয় পতাকা সম্পর্কিত সরকারি বিধান তার জানা নেই। এছাড়াও, অফিসের প্রধান ব্যক্তি সহকারী প্রকৌশলী আহসান হাবীব দীর্ঘদিন ধরে পেষণে অন্যত্র দায়িত্বরত রয়েছেন।এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জনস্বাস্থ্য প্রকৌশলীকে সংশোধনের সুযোগ দিতে চান। এ ঘটনায় সচেতন ব্যক্তি লেখক আল মাহমুদ সরকার জুয়েল বলেন, দায়িত্বশীল ব্যক্তির জাতীয় পতাকা সম্পর্কিত বিধি বিধান না জানাটা খুবই দুঃখজনক। রাষ্ট্রের প্রতি আনুগত্যের অভাব, ও দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ



















