সর্বশেষ
​মৌলভীবাজারে হোটেলে নারীসহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আটক ময়মনসিংহ ডিবি পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার – ৫ গনিপুরে মন্টু সর্দারের মৃত্যু, এলাকায় শোকের ছায়া সুনামগঞ্জে মাদ্রাসায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনমত ফেনী পল্লী বিদ্যুৎ সমিতিতে ​মালামাল সংকটের দোহাই ১০ মাসেও মিলেনি শিল্প বিদ্যুৎ সংযোগ। নোয়াখালীর চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলৎকারের অভিযোগে জুতার মালা টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীর চৌমুহনীতে প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার আন্তর্জাতিক প্রতারণা চক্রের অভিযোগে নুরুল্লাহ আল আমিন পলাতক, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার অব্যাহত জাতীয় সাংবাদিক সংস্থা (জে.এস.এস) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা ও মানববন্ধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রামে কর্মসূচি

সুনামগঞ্জে মাদ্রাসায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনমত

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে একটি মাদ্রাসায় ন্যাক্কারজনক ঘটনার অভিযোগ উঠেছে। এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন একই প্রতিষ্ঠানের এক শিক্ষক। শনিবার (২ মে) শহরের ইসহাকপুর এলাকায় অবস্থিত আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক কৌশলে ওই ছাত্রীকে একান্তে পেয়ে প্রথমে কুপ্রস্তাব দেন এবং পরে শ্লীলতাহানির চেষ্টা করেন। আতঙ্কিত ছাত্রী কোনোভাবে নিজেকে রক্ষা করে ঘটনাটি পরিবারের কাছে জানায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে এমন জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অনেকেই প্রশ্ন তুলেছেন—যেখানে শিক্ষকের কাছ থেকে নৈতিক শিক্ষা পাওয়ার কথা, সেখানে যদি নিরাপত্তাই না থাকে, তবে শিক্ষার্থীরা কোথায় যাবে?
এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, দ্রুত আইনি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, তারা ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এই ঘটনায় সমগ্র এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুনামগঞ্জে মাদ্রাসায় ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জনমত

আপডেট সময় : ১০:৪১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬