সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

সাঘাটায় শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক, এলাকায় চাঞ্চল্য

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১১:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক শিক্ষার্থীর সাথে বলাৎকারের চেষ্টার অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি প্রায় এক মাস আগে ওই প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে যোগদান করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় অফিস কক্ষ থেকে এক শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে যান। পরে তারা অভিযুক্ত শিক্ষককে হাতেনাতে আটক করে সাঘাটা থানা পুলিশকে খবর দেন। স্থানীয় বাসিন্দা মাহাবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘ সময় ধরে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক অনৈতিক কাজে প্ররোচিত করছিলেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাঘাটায় শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ১১:১৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬