সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

সন্তান জন্মের দুদিন পর হাসপাতালের শয্যায় এইচএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থী ঈশা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

সন্তান জন্মের মাত্র দুই দিন পর হাসপাতালের শয্যায় বসেই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ঈশা আলম (১৯) নামের এক সাহসী শিক্ষার্থী। স্বামী ও স্বজনদের অনুপ্রেরণায় মনোবল হারাননি তিনি। গর্ভকালীন সময়েই নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি, আর সেই অদম্য ইচ্ছাশক্তিই তাকে পৌঁছে দেয় পরীক্ষার হলে—যদিও সেটি ছিল একটি হাসপাতালের শয্যা।

রোববার (২৯ জুন) শরীয়তপুর শহরের নিপুণ ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের একটি কক্ষে, বিশেষ ব্যবস্থায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন ঈশা। বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামাল।

জানা গেছে, শরীয়তপুর পৌরসভার পশ্চিম কাশাভোগ এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান তুষারের স্ত্রী ঈশা আলম। বর্তমানে তিনি পড়াশোনা করছেন শরীয়তপুর সরকারি কলেজে। চলতি এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ।

গত বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়ার পর শুক্রবার রাত ১১টার দিকে হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। রাতেই তাকে শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সফল সিজারিয়ানের মাধ্যমে জন্ম নেয় একটি কন্যাসন্তান।

পরবর্তী পরীক্ষাটি ছিল রোববার। সদ্য সন্তান জন্মদানের পরপরই পরীক্ষায় অংশ নেওয়া ঈশার পক্ষে খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিষয়টি লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানালে, আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের নিয়ম অনুসরণ করে ঈশার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতালের কক্ষে নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন একজন শিক্ষিকা ও একজন নারী পুলিশ সদস্য। পরীক্ষার সময় সদ্যোজাত কন্যাসন্তানটি ছিল তার দাদির কোলে।

ঈশা বলেন, “সন্তান গর্ভে থাকতেই আমি প্রস্তুতি নিয়েছিলাম। কঠিন সময় এলেও মনোবল হারাইনি। পরিবারের সহায়তা ও সাহস আমাকে পরীক্ষায় বসার শক্তি দিয়েছে। আমি বিশ্বাস করি, প্রতিটি মেয়ে চাইলে সবকিছু জয় করতে পারে।”

সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ ওয়াজেদ কামাল বলেন, “একজন মায়ের অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে আমরা তার জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণ করি। মানবিক বিবেচনায় আমরা চাই, সে যেন উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে এবং দেশের একজন ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সন্তান জন্মের দুদিন পর হাসপাতালের শয্যায় এইচএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থী ঈশা

আপডেট সময় : ০২:৪৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫