সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো আন্তঃশিক্ষা বোর্ড

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য কয়েকটি তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব হিসেবে পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুলাই) এই তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ১০ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি। আজকের মধ্যেই মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাতে পারে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী। দেশজুড়ে ২ হাজার ২৯১টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। মাদ্রাসা বোর্ডে পরীক্ষাগুলো ৭২৫টি কেন্দ্র এবং ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো আন্তঃশিক্ষা বোর্ড

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫