সর্বশেষ
বেনাপোলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজস্থলীতে পণ্যবাহী গাড়ি উল্টে ডেলিভারি ম্যান নিহত, চালক পলাতক রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস বাতিল, বিকল্প রুটে জাহানাবাদ ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস বাতিল, বিকল্প রুটে জাহানাবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ফোরকান জামান (বিশেষ প্রতিনিধি)
নিরাপত্তা জনিত কারণে বেনাপোল-ঢাকা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস ও খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প পথে চলাচল করবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার পারভীনা খাতুন।
রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা প্রজ্ঞাপনের বরাতে তিনি জানান, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস ও ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল-যশোর-ঢাকা রুটে রূপসী বাংলা এবং খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে ২০০৩/২০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চলাচল করবে।
বিকল্প রুটে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। বিকল্প পথে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনায় যাত্রাবিরতি করবে। এছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গায় হল্ট থাকবে।
এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশনের আরেক স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকেই বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। যাত্রা বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রমও চালু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস বাতিল, বিকল্প রুটে জাহানাবাদ

আপডেট সময় : ০৩:১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬