সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় লামিয়া খাতুন (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পিতা-মাতার পতি অভিমান চিরকুট লিখে যুবতী’র সুইসাইড। রোববার (৩ মে, ২০২৬) বিকেলে উপজেলার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই ছাত্রীর হাতে লেখা আবেগঘন একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে তার পারিবারিক জীবনের নানা কষ্টের কথা উঠে এসেছে। নিহত লামিয়া খাতুন শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে বর্তমানে তার মায়ের দ্বিতীয় স্বামীর (সৎ বাবা) বাড়িতে বসবাস করছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়ার বাবা বর্তমানে যশোর জেলা কারাগারে আটক রয়েছেন। রোববার সকালে লামিয়ার মা শিখা আক্তার শিরিন তাকে বাড়িতে একা রেখে বিশেষ প্রয়োজনে যশোরের উদ্দেশে রওনা হন। দুপুরে মেয়েকে ফোনে না পেয়ে তিনি লামিয়ার চাচিকে বাড়িতে গিয়ে দেখার অনুরোধ করেন। বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে চাচি বাড়িতে গিয়ে শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নিচে নামান। মরদেহের পাশ থেকে লামিয়ার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে সে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে নিজের ইচ্ছায় এই পথ বেছে নেওয়ার কথা লিখেছে। চিরকুটে লামিয়া তার বাবার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে লিখেছে, সে তার বাবাকে শেষবারের মতো দেখতে চেয়েছিল কিন্তু তা সম্ভব হয়নি। এছাড়া তার মা ও নানার প্রতিও ভালোবাসা ব্যক্ত করেছে এবং তার মৃত্যুর পর বাবার কান্নাকাটি না করার জন্য অনুরোধ করেছে। তবে চিরকুটে তার মায়ের কিছু সিদ্ধান্তের প্রতি চাপা কষ্ট ও ক্ষোভের আভাস পাওয়া গেছে। খবর পেয়ে শার্শা থানার এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে। বর্তমানে নিহতের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: পিতা -মাতার ‘পতি অভিমান করে চিরকুট লিখে কিশোরীর সুইসাইড

আপডেট সময় : ০৫:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬