সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিয়াদকে অর্থ সহায়তার দাবি অসত্য: আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাখ্যা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ঢাকার গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের পরিবারকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয়নি বলে জানিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, রিয়াদের মা রেজিয়া বেগম নোয়াখালীর সেনবাগে তাদের বাড়ি নির্মাণের জন্য সরকারের ঢেউটিন বিক্রির পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা সহায়তা পেয়েছেন এবং সেই অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছেন।

তবে এসব তথ্য অস্বীকার করে আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানায়, রিয়াদ, তার বাবা আবু রায়হান কিংবা মা রেজিয়া বেগম—এই তিনজনের কেউই তাদের কোনো প্রকল্প বা উপকারভোগীর তালিকায় নেই। এমনকি রিয়াদ বা তার পরিবারের বিকাশ নম্বরে তাদের পক্ষ থেকে কোনো লেনদেনও করা হয়নি বলে তারা নিশ্চিত করেছে।

আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ২৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে তিনি ও তার চার সহযোগী পুলিশের হাতে গ্রেপ্তার হন।

ঘটনার পরপরই অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে রিয়াদের গ্রামের বাড়িতে হঠাৎ করে ভবন নির্মাণ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের অবস্থান পরিষ্কার করতে বিবৃতিটি দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রিয়াদকে অর্থ সহায়তার দাবি অসত্য: আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাখ্যা

আপডেট সময় : ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫