সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি গোদাগাড়ী থানার রুহুল আমিন

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন । মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি প্রদান করা হয়।
আজ রবিবার রাজশাহী জেলা পুলিশ আয়োজিত অপরাধ সভায় পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

এর আগে, গত ১৭ এপ্রিল ২০২৫ সালে রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায়ও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। এবার পরপর দ্বিতীয়বার এই সম্মাননা তাঁর পেশাদারিত্ব ও ধারাবাহিক সফলতার প্রতিফলন।
ওসি রুহুল আমিন গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি রুহুল আমিন বলেন, এই সম্মাননা গোদাগাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা জানান, ওসি রুহুল আমিন একজন মানবিক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি লাভ করেছে। সবাই তার দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি গোদাগাড়ী থানার রুহুল আমিন

আপডেট সময় : ০৫:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫