যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক
- আপডেট সময় : ০২:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
২৩ মে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩০টি শাড়ী, ০৪টি থ্রী-পিস, ৩.৫ কেজি জিরা, ১১৪ প্যাকেট ফুসকা, ১০ কেজি আমসত্ত্ব, ০৪ প্যাকেট কিসমিস, ১৮ প্যাকেট সন পাপড়ী, ৮৪টি খাদ্য সামগ্রী, ১০৩৭টি চকলেট এবং ২৫০৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২২,৭০,৭৭০/-(বাইশ লক্ষ সত্তর হাজার সাতশত সত্তর) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে
























