সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

যমুনায় সন্দেহজনক নৌকা ঘিরে জনতার অভিযান, মাঝিসহ ৫ জন আটক

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল
  • আপডেট সময় : ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি নৌকা ঘিরে অভিযান চালিয়ে মাঝিসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন— গাজীপুর জেলার মো. রুবেল (৩৯), মো. ইব্রাহীম (২১), মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মো. মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে যমুনা নদীতে একটি নৌকায় কয়েকজন অপরিচিত ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে এলাকাবাসী সতর্ক হয়ে ওঠেন। পরে তারা নৌকাটি ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদ করেন। তাদের কথাবার্তা ও অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয় এবং নৌকাটি জব্দ করে। পুলিশের প্রাথমিক ধারণা, তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ভূঞাপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে যমুনা নদী তীরবর্তী এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদীপথে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যমুনায় সন্দেহজনক নৌকা ঘিরে জনতার অভিযান, মাঝিসহ ৫ জন আটক

আপডেট সময় : ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬