সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে আসাদুজ্জামান দুর্ব (২৫) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দিবাগত রাতে বাড্ডা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত দুর্ব ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশালের কাউনিয়া উপজেলায়। পিতার নাম শামসুজ্জামান বাবুল।

দুর্বর চাচা সাদিকুর রহমান জানান, তিনি মেরুল বাড্ডা কাঁচাবাজার গলির একটি বাড়ির তৃতীয় তলায় ব্যাচেলর ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সোমবার বিকেলে পাশের রুমের ভাড়াটিয়ার মাধ্যমে জানতে পারেন দুর্বর কক্ষটি দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ও বাড়ির মালিকের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, দুর্ব সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ মরদেহ উদ্ধার করে নিচে নামায়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার বিস্তারিত অনুসন্ধান করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫