সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মেয়ের কাছে লন্ডন ফেরার কথা ছিল ২৭ জুলাই, তার আগেই ফিরলেন কফিনে — ছেলেসহ ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর দেশে এসে কোরবানির ঈদ উদযাপন করেছিলেন মা ফাতেমাতুজ জোহরা। আগামী ২৭ জুলাই লন্ডনপ্রবাসী মেয়ের কাছে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—মেয়ে ফারহানা আক্তার স্মৃতি এখন ফিরছেন লন্ডন থেকে, তবে মায়ের সঙ্গে দেখা হবে না আর কখনো। কারণ, একটি সিএনজি অটোরিকশা ও ট্রেন দুর্ঘটনায় শেষ হয়ে গেছে সব অপেক্ষা ও পরিকল্পনা।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মিয়াজী বাড়ির উঠোনে এখন একটি ফ্রিজার ভ্যানে শুয়ে আছেন ৬২ বছর বয়সী মা ফাতেমাতুজ জোহরা ও তার ৪২ বছর বয়সী ছেলে হাফিজুল ইসলাম। স্বজনরা বারবার এসে তাদের শেষবারের মতো দেখছেন, আর প্রতিটি মুহূর্তে বাড়ছে শোকের ভার।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৮ জুন) সন্ধ্যায়। ফেনী শহরের গোডাউন কোয়ার্টার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় একটি সিএনজি অটোরিকশা। ওই অটোরিকশায় ছিলেন হাফিজুল ও তার মা। নোয়াখালীতে করোনা পরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন তারা। পথে যানজটে আটকে থাকা অবস্থায় চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি এসে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাফিজুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাতুজ জোহরাকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক এখনো চিকিৎসাধীন।

ফাতেমার ছোট ছেলে রিয়াজুল ইসলাম মিয়াজী জানান, “মা ২০২১ সাল থেকে লন্ডনে ছোট বোন স্মৃতির সঙ্গে ছিলেন। এবার কোরবানির ঈদে দেশে এসেছিলেন। আগামী ২৭ জুলাই ফেরার টিকিটও করা ছিল। কিন্তু এখন সবই স্মৃতি।”

মায়ের মৃত্যুসংবাদ শুনেই লন্ডন থেকে দেশে ফেরার পথে আছেন ফারহানা আক্তার স্মৃতি। আর পরিবারের বাকিরা শোকে নিস্তব্ধ, স্তব্ধ হয়ে আছে পাঠাননগরের একখণ্ড উঠোন, যেখানে কফিনবন্দি হয়ে ফিরেছেন মা ও ভাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেয়ের কাছে লন্ডন ফেরার কথা ছিল ২৭ জুলাই, তার আগেই ফিরলেন কফিনে — ছেলেসহ ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যু

আপডেট সময় : ০৪:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫