সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সিয়াম (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আজ ১ মে শুক্রবার ভোর ৪টার দিকে সিয়াম কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। জেলার মুক্তাগাছা উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলায় অংশগ্রহণ করতে রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। মেলায় বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কথাবার্তার একপর্যায়ে সিয়ামকে এলোপাতাড়ি বেদম মারধর করা হয় তার মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সিয়ামের মৃত্যু হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে ১স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬