সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূমি উন্নয়ন কর আদায়ে রেকর্ড অগ্রগতি: দৈনিক গড় আদায় ১২ কোটি টাকা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

ভূমি উন্নয়ন কর আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। সচিবালয়ে আগামী ২৫ থেকে ২৭ মে আয়োজিত ভূমি মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে।

ভূমি সচিব জানান, কর আদায়ে গতিশীলতা আনতেই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। আগে দুর্নীতি, অনিয়ম ও হয়রানির কারণে সাধারণ মানুষ অফিসে গিয়ে কর দিতে অনাগ্রহী ছিল। কিন্তু ভূমি সেবার ডিজিটালাইজেশনের ফলে এখন ঘরে বসেই কর পরিশোধ করা যাচ্ছে। এছাড়াও ভূমি সহায়তা কেন্দ্র থেকেও কর পরিশোধ করা যাচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং ডেটা ম্যানুয়াল পদ্ধতি থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। অনলাইনে প্রায় ১ কোটি ১০ লাখ দাখিলা প্রদান সম্পন্ন হয়েছে। সার্ভার সচল থাকলে প্রতিদিন ১০ থেকে ১২ কোটি টাকা পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায় সম্ভব।

এছাড়া ই-পর্চা সেবার মাধ্যমে প্রতিদিন সরকার কোষাগারে প্রায় ১৪ থেকে ১৮ লাখ টাকা জমা হচ্ছে। গত বছরের জুলাই থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এ খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৫ কোটি টাকা। পাশাপাশি নামজারি সিস্টেম থেকে আদায় হয়েছে ২৯০ কোটি ২২ লাখ টাকা।

প্রযুক্তিনির্ভর এই পরিবর্তন ভূমি সেবাকে সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূমি উন্নয়ন কর আদায়ে রেকর্ড অগ্রগতি: দৈনিক গড় আদায় ১২ কোটি টাকা

আপডেট সময় : ১২:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫