সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভাঙ্গায় স্ত্রীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে স্বামীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

বিস্তারিত:
ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনে ট্রেনের ধাক্কায় স্ত্রীকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালিয়াচরা খালসংলগ্ন রেললাইনে।

নিহত ব্যক্তির নাম সোলেমান কাজী (৭০)। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোলেমান কাজী ছিলেন শ্রবণ প্রতিবন্ধী। স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে বালিয়াচড়া মাদরাসা মাঠসংলগ্ন রেললাইন পার হওয়ার সময় যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ট্রেনের শব্দ তিনি শুনতে না পারায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সোলেমান কাজী। অসহায়ভাবে চোখের সামনে স্বামীর এমন মৃত্যুতে ভেঙে পড়েন তার স্ত্রী। হৃদয়বিদারক এই দৃশ্য উপস্থিত লোকজনকেও স্তব্ধ করে দেয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্বামী-স্ত্রী মিলে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যেহেতু এটি রেল পুলিশের আওতাধীন, তাই তাদের অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ এসে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।”

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। এমন ঘটনায় রেললাইনের নিরাপত্তা ও সচেতনতা আরও বাড়ানোর দাবিও উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভাঙ্গায় স্ত্রীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে স্বামীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫