সর্বশেষ
কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত নোয়াখালীতে সাবেক পুলিশ সুপারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ফেসবুক পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন হুমকি-ধামকি ও প্রতারণার অভিযোগে মানবাধিকার সংগঠনের শীর্ষ ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর আপত্তিকর ভিডিও দেখে মানসিক আঘাত, অস্ত্রের গুলিতে প্রাণ দিলেন পুলিশ কনস্টেবল সম্রাট জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা সাংবাদিকদের উন্নয়নে সরকার সচেষ্ট — এরশাদ উল্লাহ এমপি গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠে সড়ক অবরোধ, বিচার দাবিতে মানববন্ধন আনোয়ারা প্রেসক্লাবে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ৩ মাসে পূর্ণাঙ্গ কমিটির লক্ষ্যমাত্রা চরফ্যাশনে পল্লী বিদ্যুতের নীতিমালা ‘নিলামে’এজিএম আল মামুন ও পিইউসি উত্তমের সিন্ডিকেটে জিম্মি গ্রাহক গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে ঘিরে তৈরি হওয়া ঘটনাটি নতুন মোড় নিয়েছে। নোয়াখালী বেগমগঞ্জে মোহাম্মদ দীন ইসলামের ইন্তেকাল পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া

বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় এমন দেশগুলো

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

নিজ দেশে পাশাপাশি অন্য দেশের নাগরিকত্ব অর্জন করার স্বপ্ন অনেকেরই থাকে। আর সেই স্বপ্ন পূরণের সহজতম উপায় হিসেবে দেখা হয় বিদেশি নাগরিককে বিয়ে করা। তবে বিশ্বের সব দেশে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব মিলেনা। কিন্তু কিছু দেশ আছে, যেখানে স্বাভাবিক ও বৈধ বিয়ে ও কিছু শর্ত পূরণে সহজে নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে। চলুন জেনে নিই, কোন কোন দেশ বিয়ের মাধ্যমে নাগরিকত্ব প্রদানে উদার নীতিমালা গ্রহণ করেছে —

তুরস্ক
তুরস্কে বিয়ে করার পর তিন বছর একসঙ্গে বসবাস করলে নাগরিকত্ব পেতে পারবেন। তুরস্কের পাসপোর্টবিশিষ্টদের জন্য রয়েছে বিশ্বব্যাপী ১১০টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা।

স্পেন
স্পেনের আইন অনুযায়ী, স্প্যানিশ নাগরিককে বিয়ে করে মাত্র এক বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। নাগরিকত্ব পেলে লাতিন আমেরিকা, ফিলিপাইন, পর্তুগালসহ অন্যান্য দেশের দ্বৈত নাগরিকত্বের সুযোগ মিলবে।

আর্জেন্টিনা
আর্জেন্টিনার নাগরিককে বিয়ে করলে দুই বছর পর নাগরিকত্বের আবেদন করা যায়। এর জন্য বিয়ের বৈধ সনদ, অপরাধমুক্ত থাকার প্রমাণ এবং স্প্যানিশ ভাষায় সাধারণ জ্ঞান থাকতে হবে।

মেক্সিকো
মেক্সিকোতে বৈধ বিয়ের পর দুই বছর একসঙ্গে বসবাস করলেই নাগরিকত্ব পেতে পারবেন। স্প্যানিশ ভাষায় মৌলিক দক্ষতা, বৈধ বিয়ের প্রমাণ ও বসবাসের প্রমাণ অবশ্য প্রয়োজন।

সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে বিয়ের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ হলেও কিছু শর্ত আছে। তিন বছর সুইস নাগরিকের সঙ্গে থাকার পর পাঁচ বছর দেশটিতে বসবাস করতে হবে। দেশের বাইরে থাকলেও ছয় বছর বৈবাহিক জীবন কাটালে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। আবেদন করতে হলে দেশটির ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানা এবং অপরাধমুক্ত থাকা প্রমাণ করতে হয়।

কেপ ভার্ড
পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র কেপ ভার্ডে বৈধ বিয়ের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। অবশ্য বিয়ের জন্য অবশ্যই কেপ ভার্ডের নাগরিককে বিয়ে করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় এমন দেশগুলো

আপডেট সময় : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫