সর্বশেষ
মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বেগমগঞ্জে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার, জব্দ জিপ বিএনপি সভাপতির সভাপতিত্বেই ব্ল্যাকবোর্ডে ‘জুলাই শহীদ’ স্মরণে, প্রধান বক্তা যুবলীগ নেতা শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ

বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২

প্রতিবাদী কন্ঠ
  • আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

বাগমারায় কোরবানির গরু হাটে নেয়ার পথে ভটভটি গাড়ি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো: মোকছেদ আলীর ছেলে। এছাড়া তিনি গোপালপুর বাজারে একজন সফল মুদি ব্যবসায়ী।

আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো: সাইফুল ইসলাম (৩৩) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে তাহেরপুর কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইট ভাঙ্গা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উল্টে যায়। এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গাড়িতে থাকা গরু দু’টির ক্ষতি হয়নি। মৃত সাজেদুল রহমানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে, দুপুর ১২ টাই পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২

আপডেট সময় : ০৪:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫