সর্বশেষ
দুস্থ পরিবারের স্বাবলম্বিতায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো রাজগঞ্জ ছাত্র-যুব কল্যাণ ফাউন্ডেশন,, কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে ৬ বছরের কন্যা শিশুর মৃত্যু। টুনটুনি পাখি তাছলিমা আক্তার মুক্তা বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়াকৈর শাখার সহকারী মহাব্যবস্থাপক অপহরণের শিকার, করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকায় বাড়ানোর চিন্তা, করজাল সম্প্রসারণে গুরুত্বারোপ অর্থনীতিবিদদের ১৩৫ টাকায় ৯ শতক জমি, ৬৫ বছরের আইনি লড়াই শেষে মালিকানা বাংলাদেশ প্রেসক্লাব গৌরীপুর উপজেলা শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহের ফুলপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু আমার দিদি তাছলিমা আক্তার মুক্তা বল

বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়াকৈর শাখার সহকারী মহাব্যবস্থাপক অপহরণের শিকার,

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

গুরুতর আহত
গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর এক অপহরণের ঘটনায় বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়াকৈর শাখার সহকারী মহাব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে জানা গেছে।
সূত্র জানায়, অপহরণকারীরা ব্যাংকের ভোল্টের চাবি কোথায় এবং কার কাছে রয়েছে—এ বিষয়ে তথ্য জানতে চায়। কিন্তু দায়িত্বশীল ওই ব্যাংক কর্মকর্তা দৃঢ়ভাবে জানান, “জীবন দিব, তবুও ব্যাংকের ক্ষতি হয় এমন কোনো তথ্য বা সহযোগিতা করব না।”
তার এই অটল অবস্থানের কারণে ক্ষিপ্ত হয়ে অপহরণকারীরা তাকে নির্মমভাবে মারধর ও গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন, এভাবে দায়িত্বশীল কর্মকর্তাদের টার্গেট করে অপহরণ ও হামলার ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় হুমকি। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে আহত কর্মকর্তার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন সচেতন মহল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক কালিয়াকৈর শাখার সহকারী মহাব্যবস্থাপক অপহরণের শিকার,

আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬