সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥
  • আপডেট সময় : ০২:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আইনাল হক নামে দরিদ্র এক কৃষকের ক্ষেতে বিষ প্রয়োগ করে পাট পোড়ানোর অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সবদুল শেখের ছেলে কৃষক আইনাল হক জানান,দীর্ঘদিন যাবত জমি নিয়ে একই এলাকার প্রভাবশালী আনোয়ার,আতিকুর ও আবদুস সালাম গংদের সাথে তার বিরোধ চলে আসছে। সালাম গংরা তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলাও করেছেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। শালিসে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তি হলেও সালাম গংরা শত্রুতা পোষন করতে থাকে। এর আগেও তার ফসলি জমিতে বিষ দিয়েছেন তারা। তাদের বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে পাট চাষ করেছেন আইনাল। ফলনও অনেক ভালো হয়েছিল। শনিবার সকালে সেই পাট ক্ষেতে বিষ প্রয়োগ করেন সালাম,আনোয়ার ও আতিকুর গংরা। বিষ প্রয়োগের ফলে ক্ষেতের সমস্ত পাট পুড়ে গেছে। তবে অভিযুক্ত আবদুস সালামের দাবি নিজেদের ক্ষেতে তারা নিজেরাই বিষ দিয়ে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। ইউপি সদস্য শাহীন আলম বলেন,তাদের বিরোধ দীর্ঘদিনের। আইনালের ক্ষেতে এর আগেও বিষ দেয়ার ঘটনা ঘটেছে। এ কেমন শত্রুতা। এটা অবশ্যই জঘন্য কাজ এবং অপরাধ। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়ার দাবি জানান তিনি। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন,অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ

আপডেট সময় : ০২:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬