সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে উদ্বেগ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৭ জুলাই) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে, যা ঘিরে স্থানীয় এলাকায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা এতে কেউ আহত হয়েছেন কি না। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

এর আগের দিন, রবিবার (৬ জুলাই) রাতেও রাজধানীর অন্তত তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত এসে রাস্তায় ককটেল নিক্ষেপ করে। এর একটি সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয়, অন্যটি রাস্তায় পড়ে থাকে। এক আম বিক্রেতা ককটেলটি সরাতে গেলে সেটিও বিস্ফোরিত হয়ে তিনি আহত হন।

এছাড়া, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মহাখালী এসকেএস টাওয়ারের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি মহাখালী ফ্লাইওভার থেকে নিচে ফেলা হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশ বলছে, রাজধানীতে একের পর এক এই ধরনের বিস্ফোরণ জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। ঘটনার নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে উদ্বেগ

আপডেট সময় : ০১:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫