সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

পাইকগাছায় ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পালাতক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছায় দ্রুতগতির একটি ট্রলির ধাক্কায় মোকছেদ গাজী (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোকছেদ গাজী ওই গ্রামের মৃত মেনু গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাইকেলযোগে নিজ মাছের ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে বায়তুল মামুর পাঞ্জেগানা মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইটবোঝাই দ্রুতগামী ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রলির চাকা তার কোমরের ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রলির চালক ইকবাল হোসেন ট্রলিটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রলিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের দ্রুতগতির ট্রলি চলাচলের ওপর কোনো নজরদারি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাইকগাছায় ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক পালাতক

আপডেট সময় : ০৬:৫৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫