সর্বশেষ
হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি এম এ এম ট্রেডিং–লর্ড ট্রাভেলসের ফ্রি ওমরাহ, প্রথম বিজয়ী ওয়াসিফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বছরের পর বছর চলছে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়! অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক ত্রিশাল সার্কেল অফিস পরিদর্শন তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার চাঞ্চল্যকর চিরিরবন্দর জোড়া হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার ৬৪ জেলায় লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ: মোবাইল বন্ধ, হোয়াটসঅ্যাপ গ্রুপ গায়েব, ভুক্তভোগীদের আর্তনাদ চর মানিকার মানুষের প্রত্যাশার নাম আবুল বশার হেলালী সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

নালিতাবাড়ীতে টয়লেটে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আটক ৩

 নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

 শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর টয়লেট থেকে সানজিদা আক্তার নামে ১১ বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮মে) উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামে এঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বাবা, মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবা–মা হারানো সানজিদা ছোটবেলা থেকেই নানি চাঁন ভানুর কাছে বড় হচ্ছিল। বৃহস্পতিবার বিকেলে সে প্রতিবেশী চাঁন মিয়া পাগলার বাড়িতে খেলতে যায়। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় স্বজনেরা রাতে এবং শুক্রবার দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সানজিদার স্বজনেরা প্রতিবেশী তহুরন নেছার কাছে তাঁর ছেলে বিল্লাল হোসেনের মোবাইল নম্বর চান। পরে বিল্লালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সানজিদাকে হত্যা করে নিজেদের টয়লেটে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন বলে অভিযোগ ওঠে। এরপর শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন টয়লেটে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সময় এলাকাবাসীর হাতে আটক বিল্লালের বাবা চাঁন মিয়া, মা তহুরন নেছা ও বোন রাবিয়াকে পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত বিল্লাল পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ীতে টয়লেটে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আটক ৩

আপডেট সময় : ০৩:৫৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬