সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

তুরাগে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু: মা-ছেলের নিথর দেহে হাহাকার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ এলাকায় স্কুলগামী সন্তানকে পৌঁছে দিতে গিয়ে এক মায়ের সঙ্গে সড়কে প্রাণ হারাল তার পাঁচ বছরের ছেলে। বেপরোয়া ট্রাকচালকের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেসমিন আক্তার (৩২) ও তার ছেলে তাহমিদ হাসান (৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, তাহমিদকে স্কুলবাসে তুলে দিতে বাইকে করে যাচ্ছিলেন জেসমিন। হঠাৎ পেছন থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের ধাক্কা দিয়ে পিষে দেয়। দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, ওই এলাকায় গত কয়েক মাস ধরে ট্রাক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহতদের স্বজনরা জানায়, তাহমিদ ছিল একমাত্র সন্তান। মা-ছেলের এমন মৃত্যুতে গোটা পরিবারে শোকের মাতম চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুরাগে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু: মা-ছেলের নিথর দেহে হাহাকার

আপডেট সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫