সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

তুরাগে খালে পড়ে শিশুর মৃত্যু: নিখোঁজের তিন ঘণ্টা পর মিলল মরদেহ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় খেলতে গিয়ে খালের পানিতে ডুবে মারা গেছে সাত বছরের শিশু সাফায়েত হোসেন। সোমবার দুপুর ১টার দিকে নিখোঁজ হয় সে, আর সন্ধ্যা ৪টায় ডুবুরি দল খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

শিশুটির পরিবার জানায়, প্রতিদিনের মতো সাফায়েত বন্ধুদের সঙ্গে বাসার পাশে খেলার জন্য বের হয়। অনেকক্ষণ না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন তার মা-বাবা। একপর্যায়ে খালের পাড়ে তার স্যান্ডেল দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এসে সন্ধ্যা ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ওসি সোহেল রানা জানান, “শিশুটি সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। এটি একটি দুর্ঘটনা, তবে আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো কারণ রয়েছে কি না।”

শোকাহত এলাকাবাসী ও পরিবার সদস্যরা সাফায়েতের জন্য কান্নায় ভেঙে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুরাগে খালে পড়ে শিশুর মৃত্যু: নিখোঁজের তিন ঘণ্টা পর মিলল মরদেহ

আপডেট সময় : ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫