সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

ডেঙ্গু রোধে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার পরামর্শ: ডিএসসিসি প্রশাসক

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাজাহান মিয়া। তিনি বলেন, “ডেঙ্গু মশা জন্মাতে সাধারণত তিন দিনের মতো জমে থাকা পানিই যথেষ্ট। তাই বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।”

শনিবার (৫ জুলাই) সকালে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ডিএসসিসি কর্তৃক পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

ডিএসসিসি প্রশাসক জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম কার্যকর করতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত মাঠে কাজ পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, “শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের দায়িত্ব নয়, নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

এসময়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জিহাদী উপস্থিত ছিলেন। তিনি বলেন, “শহরকে পরিচ্ছন্ন ও আবর্জনামুক্ত রাখতে এমন অভিযান নিয়মিত চলবে।”

ডিএসসিসির এই কার্যক্রম নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে। নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোই এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু রোধে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার পরামর্শ: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫