সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ট্রাম্প-এরদোয়ান বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ও আঞ্চলিক শান্তি ইস্যুতে আলোচনা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। মঙ্গলবার (২৪ জুন) নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তারা আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক সংকট এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

তুরস্কের যোগাযোগ অধিদফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানান। তিনি এ যুদ্ধবিরতিকে টেকসই শান্তির ভিত্তি হিসেবে উল্লেখ করে গাজা সংকট নিরসন ও ইউক্রেন ইস্যুতে সংলাপের আহ্বান জানান।

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার উপর জোর

বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান জ্বালানি, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন,

“দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নই ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনের প্রধান চাবিকাঠি হতে পারে।”

ন্যাটো ও আঞ্চলিক নিরাপত্তা

দুই নেতা ন্যাটো জোটের সদস্য হিসেবে যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা জোরদারে একমত হন। তারা সম্মিলিতভাবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এ বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো, যখন বিশ্বজুড়ে চলমান বিভিন্ন ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে পশ্চিমা সামরিক জোট হিসেবে ন্যাটো নতুন করে কৌশল নির্ধারণে ব্যস্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্প-এরদোয়ান বৈঠকে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি ও আঞ্চলিক শান্তি ইস্যুতে আলোচনা

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫