সর্বশেষ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে “মা সমাবেশ” অনুষ্ঠিত গাইবান্ধার রেস্টুরেন্টে চাঞ্চল্যকর ঘটনা: শিশু ধর্ষণচেষ্টায় তীব্র উত্তেজনা, আটক ১ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বেগমগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল চৌমুহনীতে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার নোয়াখালীর কবিরহাট-সোনাপুর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নালিতাবাড়ী উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ০২ আসামীসহ মাদকদ্রব্য এবং প্রচুর ভারতীয় মালামাল আটক আইডিআরএ’র নতুন চেয়ারম্যানকে ঘিরে শুভেচ্ছা, নীরবতা ও প্রত্যাশা: বীমা খাত কি নতুন পথের সন্ধানে নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে ১০ বছরের শিশুর মৃত্যু

চৌমুহনীতে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

 নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর একটি দল চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকায় মো. জসিম উদ্দিনের ভাড়াটিয়া বসতঘরে অভিযান পরিচালনা করে। ডিবি সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পান্না আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়। পরে মহিলা পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত পান্না আক্তার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির বাসিন্দা। তার স্বামীর নাম মো. বাবর। এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চৌমুহনীতে ১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬