সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

চীনে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু, বাস্তুচ্যুত প্রায় ৮১ হাজার মানুষ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া দেশটির অনেক নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, এবং ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গুইঝো প্রদেশের রংজিয়াং কাউন্টিতে মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হওয়া টানা বর্ষণে বন্যার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টা পর্যন্ত প্রায় ৮০ হাজার ৯০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দফতরের তথ্যমতে, অনেক এলাকা এখনও পানির নিচে রয়েছে। যান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে এবং কিছু মানুষ এখনও আটকে পড়েছেন। শহরের বিভিন্ন স্থানে অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনা সরকার ইতোমধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি প্রদেশে এই বছরের প্রথম ‘রেড অ্যালার্ট’ জারি করেছে—যা দেশটির চার-স্তরের সতর্কতা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়। এসব অঞ্চলের মধ্যে গুইঝো, গুয়াংশি, চংকিং, ইউনান ও সিচুয়ান প্রদেশ অন্তর্ভুক্ত। বর্তমানে এসব এলাকায় ভূমিধস ও জলবিদ্যুৎ বাঁধ উপচে পড়ার ঝুঁকিতে উচ্চ সতর্কতা অব্যাহত রয়েছে।

বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্ধার কার্যক্রম চলমান থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এমন দুর্যোগ আরও ঘন ঘন ও তীব্র আকার ধারণ করছে। পুরোনো ও দুর্বল বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো এই সংকট মোকাবিলায় অকার্যকর হয়ে পড়ছে। ফলে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং চীনকে কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু, বাস্তুচ্যুত প্রায় ৮১ হাজার মানুষ

আপডেট সময় : ০১:২৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫