সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত আরও ৭৯, অধিকাংশই নারী ও শিশু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৪০০ জনেরও বেশি।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৩ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে, যেখানে তারা মানবিক সহায়তার আশায় অপেক্ষা করছিলেন।

এদিন সকালে গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

উত্তর গাজায় আল শিফা হাসপাতাল ও একটি স্কুলের আশপাশে বোমা নিক্ষেপ করা হয়, এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।

মধ্য গাজায় বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন।

দক্ষিণ গাজায় শরণার্থীদের অস্থায়ী তাঁবুগুলো লক্ষ্য করে চালানো এক হামলায় প্রাণ হারান আরও ৫ জন ফিলিস্তিনি।

ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে এখনো অব্যাহত রয়েছে এই রক্তক্ষয়ী অভিযান।

মানবাধিকার সংস্থাগুলো জানায়, গত প্রায় ২০ মাসের ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনে প্রাণহানির সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অধিকাংশই সাধারণ বেসামরিক নাগরিক—নারী, শিশু এবং বৃদ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে নিহত আরও ৭৯, অধিকাংশই নারী ও শিশু

আপডেট সময় : ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫