সর্বশেষ
মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারে ASKF-এর চট্টগ্রাম বিভাগ দক্ষিণ কমিটি ঘোষণা ফেক আইডির পোস্টে নরোত্তমপুরে তোলপাড়, মেম্বার পলাশকে ঘিরে বাড়ছে বিতর্ক শ্রীমঙ্গলে ফ্যামেলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন বাগেরহাট জেলায় অর্ধলক্ষ জনগোষ্ঠী বেকার যশোরে একাধিক মামলার আসামিকে হত্যা সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি পিকআপে মিললো ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ, আটক-১ তিন মাসেও আটক হয়নি ধর্ষণ মামলার আসামি, চরম নিরাপত্তাহীনতায় ভিকটিম বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ

গাইবান্ধায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গৃহবধূ হালিমার ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবিতে পরিবারের আর্তনাদ

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় গৃহবধূ মোছাঃ হালিমা বেগমের ওপর দীর্ঘদিন ধরে চলা শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার বড় বোন মোছাঃ ফিরোজা বেগম। সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বোনের ওপর সংঘটিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। লিখিত বক্তব্যে ফিরোজা বেগম অভিযোগ করেন, হালিমার স্বামী মোঃ গোফফার মিয়া বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, গাভী ও একটি সাইকেল গ্রহণ করেন। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে পরবর্তীতে হালিমার প্রাপ্ত প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন এবং পরে দ্বিতীয় বিয়ে করেন। তিনি দাবি করেন, দ্বিতীয় বিয়ের পর নতুন স্ত্রীকে সঙ্গে নিয়ে গোফফার মিয়া হালিমার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। নিয়মিত মারধর, মাথায় আঘাত, পায়ে শিকল পরিয়ে আটকে রাখা এবং খাবার থেকে বঞ্চিত করার মতো অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়। নির্যাতনের ফলে হালিমা বেগম বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলেও দাবি করেন তিনি। এমন অবস্থায় ভুক্তভোগীর জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে ফিরোজা বেগম দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটন, হালিমা বেগমের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলসহ মানবাধিকার কর্মীদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গৃহবধূ হালিমার ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, বিচার ও নিরাপত্তা দাবিতে পরিবারের আর্তনাদ

আপডেট সময় : ০২:০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬