সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক।

প্রতিবাদী কন্ঠ নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

প্রতিবাদী কন্ঠ নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজখামার এলাকায় অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমি (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় যৌথ চেকপোস্ট পরিচালনার সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে সুরাইয়া পারভীনের ব্যাগ ও শরীর তল্লাশি করে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্রগুলোর উৎস ও সম্ভাব্য গন্তব্য সম্পর্কে তদন্ত চালাচ্ছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ নারী আটক।

আপডেট সময় : ০৯:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬