সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাফরুলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ২০৩ বার পড়া হয়েছে

রাজধানীর কাফরুল থানার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিপরীত পাশে সড়কে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) দিবাগত রাত তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল জানান, দুর্ঘটনাস্থল কাফরুল থানার অধীন হলেও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে তাদেরকে দ্রুত পৃথক দুটি হাসপাতালে পাঠানো হয়—একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুজন একই মোটরসাইকেলে ছিলেন এবং তাদের মাথায় হেলমেট ছিল না। তারা পরনে হাফপ্যান্ট ও গেঞ্জি পরেছিলেন। একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি বর্তমানে কাফরুল থানার হেফাজতে রয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাফরুলে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

আপডেট সময় : ১২:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫