সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজার-০৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ একটি হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো ওই চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সদর ডাকঘর থেকে পাঠানো চিঠিটি শাহজাহান চৌধুরীর বাসায় পৌঁছায়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
শাহজাহান চৌধুরী জানান, সকাল ৯টার দিকে ডাক বিভাগের একজন পিয়ন তার বাড়িতে চিঠিটি পৌঁছে দেন। চিঠি খুলে তিনি দেখতে পান, সেখানে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলম নামের এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাকে ‘ব্যাটালিয়ন-৭১, কক্সবাজার’ নামের একটি কথিত সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। প্রেরিত চিঠিটির একটি ছায়াকপি প্রতিবেদকের কাছেও সংরক্ষিত রয়েছে।
চিঠির ভাষ্য অনুযায়ী—
“জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”
এ ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। এই হুমকি নির্বাচনী মাঠে তার জন্য বড় ধরনের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন।
হুমকির ঘটনায় তাৎক্ষণিকভাবে উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহজাহান চৌধুরী।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির প্রার্থীকে হুমকির ঘটনায় থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে ঘটনার খবর জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে কথা বলেন শাহজাহান চৌধুরীর সঙ্গে। শাহজাহান চৌধুরী জানান, তারেক রহমান তাকে এ ধরনের হুমকিতে সাহস না হারানোর আহ্বান জানান এবং নির্বাচনী মাঠে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি

আপডেট সময় : ০৪:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬