সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

 মোঃ মতিউর রহমান জেলা রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় এ্যাম্বুলেন্সে থেকে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এসব ইয়াবার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে ধারণা মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ এ্যাম্বুলেন্স গাড়ির নম্বর চট্টমেট্টো ছ ৭১-১২৬৫। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন অ্যাম্বুলেন্স চালক শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং মো. আফসার (৩৩)। তারা দুজনই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা। অভিযান পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির এসআই কাজী মনিরুল করিমসহ কোতোয়ালি থানা পুলিশের একটি দল। পুলিশ ওসি আফতাব উদ্দিন জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচারকারীরা এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় এসব মাদক পাচার করছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:২০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬