সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৩৪১ বার পড়া হয়েছে

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই কারিগরি ত্রুটির মুখে পড়ে আবারও জরুরি অবতরণে বাধ্য হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় ফ্লাইটে থাকা ১৫৪ জন যাত্রী ও সাতজন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সকাল ৮টা ৩৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিজি ৫৮৪ ফ্লাইটটি প্রায় ২,৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর এর একটি ইঞ্জিনে সমস্যার সংকেত পান পাইলট। তখনই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।

পরে সকাল ৯টার দিকে বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ১৪ নম্বর বার্থে পার্ক করা হয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার পরপরই রানওয়ে পুনরায় পরীক্ষা করে দেখা হয়, তবে সেখানে কোনো বিদেশি বস্তু (FOD) বা পাখির আঘাতের প্রমাণ মেলেনি। বিমানটির ইঞ্জিন ত্রুটির প্রকৃত কারণ জানতে এটি হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে এবং কারিগরি বিশেষজ্ঞরা এর পর্যালোচনা করছেন।

বাংলাদেশ বিমানের ঢাকা স্টেশন ম্যানেজার অপূর্ব কুমার জানান, যাত্রীদের যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য দুপুর ১টা ১৫ মিনিটে বিকল্প একটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমানটির সার্ভিস পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনার পর বিমান কর্তৃপক্ষের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দক্ষ ব্যবস্থাপনায় যাত্রীরা নিরাপদে রক্ষা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করল বাংলাদেশ বিমান

আপডেট সময় : ০১:৫৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫