সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ঈদ সামনে, রহমতগঞ্জ গরুর হাটে পশুর সংকট

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে

ঈদুল আজহা সামনে থাকলেও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠে বসা ঐতিহ্যবাহী গরুর হাট এখনো পুরোপুরি জমে ওঠেনি। প্রতিবছর এই সময়ে হাটে গরুর প্রচুর সরবরাহ থাকলেও এবারে গত বছরের তুলনায় গরুর সংখ্যা অনেক কম। এতে ইজারাদার ও ক্রেতা উভয়েই দুশ্চিন্তায় রয়েছেন।

হাট ঘুরে দেখা গেছে, মাঠের একটি অংশে কিছু গরু থাকলেও হাটের বড় একটি অংশ এখনো ফাঁকা। বিক্রেতারা জানাচ্ছেন, চলমান টানা বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে অনেকেই গরু নিয়ে হাটে আসতে পারছেন না। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু খামার ও পরিবহন ব্যবস্থা। অনেক সড়ক ও রাস্তায় এখনো পানি থাকায় গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে, ফলে গরু পরিবহন ব্যাহত হচ্ছে।

হাটের ইজারাদার হাজী মোহাম্মদ টিপু সুলতান বলেন, “প্রতিবছর এই সময়ে হাট গরুতে ভরে যায়। কিন্তু এবারে বন্যা ও বৃষ্টির কারণে অনেকেই গরু আনতে পারছেন না। এতে আমরাও চিন্তায় আছি। আশা করছি শেষ ক’দিনে পরিস্থিতির উন্নতি হলে কিছুটা ঘাটতি পূরণ হবে।”

ক্রেতারাও গরুর সংকটে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, পছন্দের গরু খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার যেগুলো আছে সেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি।

এদিকে প্রশাসন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা, যাতে শেষ সময়ে গরু পরিবহনে সমস্যা না হয়।

স্থানীয়রা আশা করছেন, ঈদের আগে কয়েক দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে হাটে গরুর সরবরাহ স্বাভাবিক হবে এবং বেচাকেনা জমে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদ সামনে, রহমতগঞ্জ গরুর হাটে পশুর সংকট

আপডেট সময় : ০৯:১৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫