সর্বশেষ
ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত নলডাঙ্গাবাসীর পাশে গাইবান্ধা জেলা পরিষদ, আর্থিক সহায়তা বিতরণ তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, সেচ সংকটে বিপাকে কৃষক কবিরাজির ফাঁদে ভয়ংকর প্রতারণা: কিশোরীর কাছ থেকে স্বর্ণ ও টাকা হাতিয়ে নেওয়া, মূলহোতাসহ গ্রেফতার ৩ চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষক ও শিক্ষার্থীর মৃত্যু, দুই পরিবারে শোকের মাতম বাস্থ্যঝুঁকি মোকাবিলায় তৃণমূল উদ্যোগ: ৩৮ নং ওয়ার্ডে হাম-বসন্ত প্রতিরোধে বৃহৎ বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চৌমুহনীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কমলনগরের তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ৬ মেম্বারের অনাস্থা ইউএনও বরাবর নোয়াখালীর ব্যবসায়ী নিজাম উদ্দিন শাহিনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ইন্দোনেশিয়ায় ২৬ ফুট অজগরের পেট চিরে উদ্ধার করা হলো নিখোঁজ কৃষকের মরদেহ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায় ভয়াবহ এক ঘটনা ঘটেছে। ২৬ ফুট লম্বা একটি অজগরের পেট চিরে উদ্ধার করা হয়েছে নিখোঁজ এক কৃষকের মরদেহ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এই ঘটনা ঘটেছে রোববার (৬ জুলাই) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে, মাজাপাহিত গ্রামে।

জানা গেছে, গত শুক্রবার বাগানে কাজ করতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই কৃষক। বহু খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর অনুসন্ধান চালিয়ে পরিবারের সদস্যরা রাস্তার পাশে তার মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখেন, যা থেকে সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে স্থানীয়রা বাগানে একটি বিশাল অজগরকে অস্বাভাবিকভাবে ছটফট করতে দেখে সন্দেহ করে যে, সাপটি কিছু বড় আকারের শিকার গিলে ফেলেছে। তারা সাপটিকে মেরে ফেললে এবং পরে তার দেহ কাটার পর দেখা যায়, গিলে ফেলা হয়েছে নিখোঁজ ওই কৃষককে। মরদেহটি প্রায় অক্ষত অবস্থায় সাপটির পেট থেকে বেরিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান বলেন, “নিখোঁজ হওয়ার পর আমরা এলাকায় খোঁজ চালাই। পরে সাপটির আচরণে সন্দেহ হলে সেটিকে মেরে কেটে ফেলি। তখনই উদ্ধার হয় কৃষকের মরদেহ।”

সাউথ বুটন জেলার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিপিবিডি)-এর জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লাওড রিসাওয়াল বলেন, “এটাই এ জেলায় প্রথমবার কোনো মানুষ অজগরের পেটে পাওয়া গেল। বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে প্রায়ই বড় সাপের দেখা মেলে, তবে সাধারণত তারা গবাদি পশুর ওপর হামলা চালায়।”

যদিও ঘটনাটি বিরল, এটি নজিরবিহীন নয়। এর আগে ২০১৭ সালের মার্চ মাসে সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে আকবর নামের ২৫ বছর বয়সী এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

স্থানীয়দের মতে, বনভূমি ও বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলে এ ধরনের ভয়াবহ ঘটনা সামনে আসছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইন্দোনেশিয়ায় ২৬ ফুট অজগরের পেট চিরে উদ্ধার করা হলো নিখোঁজ কৃষকের মরদেহ

আপডেট সময় : ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫