সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘুষের টাকা ফেরত পেলেন বাউফলের জেলেরা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চালের কার্ড বিতরণের সময় ঘুষ গ্রহণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জেলেদের ঘুষের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঘটনার প্রেক্ষাপটে যমুনা নিউজ-এ গত ২৮ জুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের একটি কক্ষে জেলেদের লাইন ধরে দাঁড় করিয়ে চালের কার্ড দেওয়ার নামে জনপ্রতি ২০০ টাকা করে ঘুষ আদায় করা হচ্ছিল। এ টাকা আদায়ের কাজে যুক্ত ছিলেন ইউনিয়ন পরিষদের অস্থায়ী কম্পিউটার অপারেটর ও উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন। সংবাদে ঘটনার চিত্রসহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। তবে তখন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

সংবাদটি বাংলাদেশ সেনাবাহিনীর নজরে আসলে তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাউফলে অস্থায়ী সেনা ক্যাম্পের পক্ষ থেকে সোমবার (৩০ জুন) দুপুর ২টার পর ধুলিয়া ইউনিয়নের ১ হাজার নিবন্ধিত জেলেকে তাদের কাছ থেকে আদায় করা ঘুষের টাকা ফেরত দেওয়া হবে।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল-১) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে টাকা ফেরতের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘুষের টাকা ফেরত পেলেন বাউফলের জেলেরা

আপডেট সময় : ০২:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫