সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

মানবিক পরিস্থিতিতে পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত বিবেচনায়: শিক্ষা উপদেষ্টা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে আসা ওই এইচএসসি পরীক্ষার্থীর বাংলা প্রথম পত্রের পরীক্ষা গ্রহণের বিষয়টি বিবেচনার আওতায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে উপদেষ্টা বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পরীক্ষার বিষয়টি পাবলিক পরীক্ষা সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালার আলোকে সমাধানের চেষ্টা চলছে। আমরা তার দুঃসময়ে সংবেদনশীল ও সমব্যথী। পরীক্ষার্থীকে দুশ্চিন্তামুক্ত থাকতে অনুরোধ জানাচ্ছি।”

জানা যায়, রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ওই ছাত্রী বাংলা প্রথম পত্রের পরীক্ষার দিন দেড় ঘণ্টা দেরিতে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে পৌঁছান। নির্ধারিত সময়ের বাইরে কেন্দ্রে আসায় তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিদ্যমান নীতিমালার বাইরে গিয়ে ব্যবস্থা নিতে পারেন না।

পরীক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা নেই। পরীক্ষার দিন সকালে তার মা স্ট্রোক করলে পরিবারের একমাত্র সক্ষম সদস্য হিসেবে মেয়েটিই তাকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দৌড়ে পরীক্ষাকেন্দ্রে এলেও পরীক্ষায় অংশ নিতে পারেননি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও সহানুভূতির সৃষ্টি হয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষার্থীকে বিশেষ বিবেচনায় পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান। বিষয়টি এখন শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মানবিক পরিস্থিতিতে পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত বিবেচনায়: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫