সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় তেলের বাজারে বড় পতন, এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক সাড়া

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুতগতিতে হ্রাস পেয়েছে। গত এক সপ্তাহের মধ্যে এটাই তেলের দামের সবচেয়ে বড় পতন, জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি ৬৮ ডলারে নেমে এসেছে, যা সোমবারের ৭ শতাংশ দরপতনের ধারাবাহিকতা। এই দামটি ১২ জুনের তুলনায়ও কম, যেদিন ইসরায়েল প্রথম ইরানের ভেতরে সামরিক হামলা চালিয়েছিল।

তেলের বাজারে এই দরপতনের প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা প্রশমনের আশায় বাজারে ফিরেছে আস্থা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যাল”-এ এক পোস্টে জানান, ইরান ও ইসরায়েল একটি “পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে।

তবে এখনো পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি, ফলে এর বাস্তবতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় তেলের বাজারে বড় পতন, এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক সাড়া

আপডেট সময় : ০৭:৫৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫