সর্বশেষ
গোপালগজ্ঞ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন চৌমুহনীর গণিপুরে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক জমকালো আয়োজনে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের ৩৭ বছর পূর্তি উদ্‌যাপন ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে, নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন।

বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন

 মোহাম্মদ মিলন আকতার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

 এসএসসি পরীক্ষার স্বপ্ন নিয়ে নির্বাচনী পরীক্ষা দিচ্ছিল মেধাবী শিক্ষার্থী ফারিয়া আক্তার (১৫)। পরীক্ষা শেষে ডাক্তার দেখিয়ে বাবার সঙ্গে বাড়ি ফিরছিল সে। কিন্তু সেই ফেরা আর শেষ হলো না। পথেই মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল তার তাজা প্রাণ। গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নেকমরদগামী পাকা সড়কের বোয়ালধার এলাকার শিমুলতলী বাজারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া আক্তার কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার বাবা ফাজিল উদ্দিন (৪৪) কালমেঘ বাজারে ‘ফুজি ফটো স্টুডিও’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাদশুকা কাজিবস্তী গ্রামে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নির্বাচনী পরীক্ষা শেষে ডাক্তার দেখানোর জন্য বাবার সঙ্গে রাণীশংকৈলে গিয়েছিল ফারিয়া। সেখান থেকে ফেরার পথে নেকমরদ বাজার হয়ে বাড়ি ফিরছিলেন বাবা-মেয়ে। শিমুলতলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-মেয়ে দুজনেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে দিনাজপুরে নেওয়ার পথেই মারা যায় ফারিয়া আক্তার। বর্তমানে তার বাবা চিকিৎসাধীন রয়েছেন। ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় বৃষ্টির কারণে দুই চালকই একে অপরকে স্পষ্ট দেখতে পাননি। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও পুরো এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন

আপডেট সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬