সর্বশেষ
চৌমুহনীর গণিপুরে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক
(নোয়াখালী প্রতিনিধি):
- আপডেট সময় : ০৯:০০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদ হোসেন বিধান (২০) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাপ্ত তথ্যমতে, গণিপুর সাকিনের পোড়াবাড়ি এলাকায় আব্দুল হাই মঞ্জিলের সামনে সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিহাদ হোসেন বিধানকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জিহাদ হোসেন বিধান গণিপুর ৬ নম্বর পৌর ওয়ার্ডের বরইওয়ালাগো বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মিজানুর রহমান এবং মাতার নাম নাছিমা বেগম। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।



















