সর্বশেষ
গোপালগজ্ঞ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন চৌমুহনীর গণিপুরে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক জমকালো আয়োজনে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের ৩৭ বছর পূর্তি উদ্‌যাপন ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে, নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন।

ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য ও লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির দিকনির্দেশনায় উপজেলা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রী ছাউনি চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আজিজুর রহমান রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠন নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল রাজপথে থেকে তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০৩:০০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬