সর্বশেষ
নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন। আন্ডারচর বিট পুলিশ কর্মকর্তাকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, ক্ষুব্ধ সচেতন মহল। রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সবজি বীজ বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম, ঢাকায় গ্রেপ্তার ১ পটুয়াখালী গলাচিপায় ২ মাদক মামলাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মধ্যরাতে মাদকসহ পুলিশের হাতে আলমগীর গ্রেপ্তার। যশোরের শার্শার বাগআঁচড়ায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত বেস্ট ইসলামী লাইফে সুমনা পারভীনকে ঘিরে বিতর্ক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে পাহাড়ি সংগঠন জেএসএসের পরিচয়দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগের পর তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন। সেনাবাহিনী ও স্থানীয় ব্যবসায়ী-ঠিকাদারদের সম্মিলিত উদ্যোগে চাঁদা দাবির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ৩৮ বীর কাপ্তাই সেনা জোন, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা জানান, গত ১৫ দিন ধরে জেএসএসের চাঁদা সংগ্রহকারী পরিচয়ে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।
বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে সেনা টহল পাঠায়। সেনা সদস্যরা জেটিঘাট এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় সেনা টহল কমান্ডার মেজর মো. এস. আরেফিন বলেন, স্থল ও জলপথে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতিতে রয়েছে।
তিনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের পরিচয়ে দেওয়া এ ধরনের হুমকিকে ভিত্তিহীন ও অসাড় আস্ফালন হিসেবে উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের নির্ভয়ে তাঁদের স্বাভাবিক ব্যবসায়িক ও পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকায় নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে এবং চাঁদাবাজির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন।

আপডেট সময় : ১২:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬