সর্বশেষ
গোপালগজ্ঞ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ০৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন চৌমুহনীর গণিপুরে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক জমকালো আয়োজনে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের ৩৭ বছর পূর্তি উদ্‌যাপন ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেরপুরে জাসাস সদর উপজেলা শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ নাটক গরিবের মেয়ে, নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি, চারজনের ১৪ বছর করে কারাদণ্ড বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ কাপ্তাইয়ে চাঁদা দাবির অভিযোগে তৎপর সেনাবাহিনী, ব্যবসায়ী-ঠিকাদারদের পাশে কাপ্তাই জোন।

নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় ৪ লাখ টাকার সরকারি ঔষধ গায়েবের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। এ ঘটনায় ঔষধ বহনকারী ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের ঔষধ নবীগঞ্জ হাসপাতালে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত পরিমাণ ঔষধ হাসপাতালের স্টোরে জমা হয়নি। পরে হিসাব মিলাতে গিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ঔষধের ঘাটতি ধরা পড়ে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের একপর্যায়ে ঔষধ পরিবহনে নিয়োজিত ট্রাক চালক ও তার হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে ঔষধ আসলেই চুরি হয়েছে, নাকি পথে কোথাও সরিয়ে ফেলা হয়েছে, নাকি এর পেছনে হাসপাতালের ভেতরের কেউ জড়িত — তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, “ঔষধ আসার সময় স্টোরে ঠিকমতো বুঝে নেওয়া হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।”

অন্যদিকে গ্রেপ্তারকৃতদের পরিবারের দাবি, তারা নির্দোষ। তাদেরকে ফাঁসানো হচ্ছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার এক কর্মকর্তা বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করছি। চালক ও হেলপারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে এ ঘটনার পর হাসপাতালে ঔষধ ব্যবস্থাপনা নিয়ে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবীগঞ্জ সরকারি হাসপাতালের ৪ লাখ টাকার ঔষধ গায়েব, ট্রাক চালক ও হেলপার কারাগারে

আপডেট সময় : ০২:৫১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬