সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৫ জুন সেখানে অনুষ্ঠিত হবে পবিত্র হজ এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটির আকাশে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির সুপ্রিম কাউন্সিল।

এ তথ্য গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়। তারা জানায়, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যাওয়ায় ইংরেজি তারিখ অনুযায়ী ২৮ মে থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাস। এই মাসের ৯ তারিখ পালন করা হবে আরাফাহ দিবস, যেদিন আরাফার ময়দানে হাজিরা সমবেত হন এবং হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরদিন অর্থাৎ ১০ জিলহজ অনুষ্ঠিত হবে ঈদুল আজহা, যা সৌদিতে পড়ছে ৬ জুন, শুক্রবার।

অন্যদিকে, বাংলাদেশে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে আগামীকাল (২৮ মে)। এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৭ অথবা ৮ জুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

আপডেট সময় : ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫