সর্বশেষ
ফেক আইডির অপব্যবহার নিয়ে উদ্বেগ: সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রধান আসামি সুমন ঠাকুরগাঁও থেকে গ্রেফতার আট বছরের পাওনা অনিশ্চয়তায় ক্ষোভ—ন্যায়বিচারের দাবিতে সরব আজিম মিঞা ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিঃ এর ১ম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিনিয়োগ উৎসব ২০২৬, শুভ উদ্বোধন ৬ জুলাই জার্সি উন্মোচনের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করল ‘চকবাজার কিংস’ যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি অর্জন, ৩টি বিশ্ববিদ্যালয়ের পিস অ্যাম্বাসেডর মনোনীত স্কাউট নেতা -ডা.সৈয়দ মো. হায়দার আলী গাইবান্ধা সদরে হযরত ফাতেমা (রাঃ) মডেল বালিকা মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ আটক ২ তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ নোয়াখালী চাটখিলে কানাডা প্রবাসী স্ত্রী মসজিদের মুয়াজ্জিনের সাথে উধাও

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রধান আসামি সুমন ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

 গাইবান্ধার সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি হাসানুজ্জামান সুমনকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৬ জুন বিকেলে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সোহরাব সরদার, আলামিনসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫ জন ইতোমধ্যে জামিনে মুক্ত রয়েছেন। প্রধান আসামি সুমন ঘটনার পর থেকে পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তারা বলেন, আইন নিজের হাতে না নিয়ে যেকোনো বিরোধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রধান আসামি সুমন ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

আপডেট সময় : ১২:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬